খানাখন্দে জর্জরিত চকরিয়া পৌরশহর: দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি

কক্সবাজারের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র চকরিয়া পৌরসভা। কিন্তু বর্তমানে পৌরশহরের প্রধান সড়কগুলোর বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মগবাজার-থানা রাস্তার মাথা সড়ক, জনতা মার্কেট-ঘনশ্যাম বাজার সড়ক, হালকাকারা-ফুলতলা সড়কসহ শহরের ভেতরের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিন হাজার হাজার পথচারী, শিক্ষার্থী, যাত্রী

Read More »

প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহ’র স্মরণে চকরিয়া প্রেস ক্লাবের আলোচনা সভা ও অর্থ সহায়তা প্রদান

কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত সাংবাদিক এস এম হান্নান শাহ’র স্মরণে আলোচনা সভা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের হাতে মরণোত্তর অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। মানবিক ও শ্রদ্ধাবোধের এই আয়োজন করে চকরিয়া প্রেস ক্লাব। বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহীন দেলোয়ার। অনুষ্ঠানে প্রধান

Read More »

চকরিয়ায় জলবায়ু সহনশীল জীবিকা নিয়ে গবেষণা ফলাফল উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জলবায়ু সহনশীল জীবিকা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে মহোনায় আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জার্মান কো-অপারেশন, আনান্দো, সিপ এবং ওয়েল্ট হাঙ্গার হিলফে

Read More »

পদোন্নতির পরও চকরিয়ায় বহাল প্রকৌশলী সৌরভ দাস—এলজিইডি কার্যালয়ে প্রশাসনিক স্থবিরতা, উন্নয়ন কাজে ধীরগতি

কক্সবাজারের চকরিয়া উপজেলা এলজিইডি কার্যালয়ে প্রশাসনিক অচলাবস্থার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী সৌরভ দাসকে ঘিরে। পদোন্নতি লাভের পরও তিনি দীর্ঘ সময় ধরে স্বপদে বহাল থাকায় দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট সূত্রের। সূত্র জানায়, পদোন্নতির পর নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করার কথা থাকলেও তা না করে সৌরভ দাস এখনও একই পদে দায়িত্ব পালন করছেন।

Read More »

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া থানার বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত পৃথক অভিযানে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) চকরিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, এ.এন.এম সাজেদুর রহমান এর সার্বিক নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন এর তদারকিতে পুলিশ

Read More »

কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি

পর্যটননগরী কক্সবাজারে দিনদিন গভীরতর হচ্ছে সুপেয় পানির সংকট। বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান—সবখানেই বেড়েছে পরিশোধিত ও বোতলজাত পানির চাহিদা। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধি এবং আয়রন দূষণের কারণে এই সংকট এখন নগরবাসীর দৈনন্দিন জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌর

Read More »

চকরিয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার

Read More »

চকরিয়ায় শোকের ছায়া সিনিয়র সাংবাদিক মিজবাহ উল হকের স্ত্রী ফাহমিদা খানম (মিতু) আর নেই

কক্সবাজারের চকরিয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় সিনিয়র সাংবাদিক ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উল হকের সহধর্মিণী ফাহমিদা খানম (মিতু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ এপ্রিল) হঠাৎ নিম্ন রক্তচাপজনিত কারণে নিজ বাসায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা

Read More »

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১, পরিবারে নেমেছে শোকের ছায়া

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিনের মতো ভোররাতে নিজ জমির ধানক্ষেত পাহারা দিতে যান ছাবের আহমদ।

Read More »

টেকনাফে মানবপাচার-মাদক দমনে দেশব্যাপী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও মাদক নিয়ন্ত্রণে কক্সবাজারের টেকনাফসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা যুবসমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছে। এ অবস্থায় সরকার কঠোর অবস্থান নিয়েছে।” মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির

Read More »