কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি

পর্যটননগরী কক্সবাজারে দিনদিন গভীরতর হচ্ছে সুপেয় পানির সংকট। বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান—সবখানেই বেড়েছে পরিশোধিত ও বোতলজাত পানির চাহিদা। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধি এবং আয়রন দূষণের কারণে এই সংকট এখন নগরবাসীর দৈনন্দিন জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌর

Read More »

চকরিয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২২ এপ্রিল) সকালে স্থানীয় এলাকাবাসী বেড়িবাঁধের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার

Read More »

চকরিয়ায় শোকের ছায়া সিনিয়র সাংবাদিক মিজবাহ উল হকের স্ত্রী ফাহমিদা খানম (মিতু) আর নেই

কক্সবাজারের চকরিয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় সিনিয়র সাংবাদিক ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উল হকের সহধর্মিণী ফাহমিদা খানম (মিতু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ এপ্রিল) হঠাৎ নিম্ন রক্তচাপজনিত কারণে নিজ বাসায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা

Read More »

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১, পরিবারে নেমেছে শোকের ছায়া

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিনের মতো ভোররাতে নিজ জমির ধানক্ষেত পাহারা দিতে যান ছাবের আহমদ।

Read More »

টেকনাফে মানবপাচার-মাদক দমনে দেশব্যাপী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও মাদক নিয়ন্ত্রণে কক্সবাজারের টেকনাফসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা যুবসমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছে। এ অবস্থায় সরকার কঠোর অবস্থান নিয়েছে।” মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির

Read More »

রহস্যজনক আগুনে পুড়ল ব্যবসা প্রতিষ্ঠান: তদন্তে গাফিলতি না করার দাবি

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় গভীর রাতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব জাফর আলম কালুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন

Read More »

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই পর্যটক নিহত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার থেকে প্রায় ২০০ মিটার উত্তরে ভিলেজার পাড়া এলাকায় করিম বাবুর্চির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) একটি ট্রাককে পেছন থেকে

Read More »

চকরিয়ায় ঈদের ভিজিএফ চালে পোকা: রোজাদারদের সঙ্গে ‘প্রতারণা’, তদন্ত দাবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের সহায়তার জন্য সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিতরণ করা চাল নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে—বিতরণকৃত চাল খাবারের সম্পূর্ণ অনুপযোগী, পোকায় ভরা ও নিম্নমানের। সরেজমিনে পাওয়া তথ্য ও একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সারাদিন রোজা রেখে অসহায় মানুষজন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে

Read More »