নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে গাছের
সাথে ধাক্কায় জামিনা বেগম (৩০) নামে এক গৃহনির্মান শ্রমীক নিহত
হয়েছেন। এসময় ভটভটিতে থাকা অন্তত আরো ৭জন আহত হয়েছেন। আহতদের
মধ্যে ২জন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরো ৫জনকে
উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কুনৌজ বাজার এলাকায়। নিহত
জামিনা বেগম উপজেলার হরিশপুর মৎস্যজীবি পাড়া গ্রামের কমলা মন্ডলের স্ত্রী
এবং আহতরা একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাদ দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু আহম্মেদ
জানান,এদিন সকালে গৃহনির্মান শ্রমীকরা ভটভটি যোগে হরিশপুর থেকে
রাণীনগর যাচ্ছিলেন।পথি মধ্যে এলাকার কুনৌজ বাজারের একটু অদুরে পৌছলে
হঠাৎ করেই ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের নিচে গাছের সাথে ধাক্কা
লাগে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে সাথে সাথে তাদেরকে উদ্ধার করে রাণীনগর
হাসপাতালে ভর্তি করায়। এর মধ্যে জামিনা বেগম মারা যান।
রাণীনগর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎস ফিরোজ হোসেন
জানান,ভটভটি উল্টে আহত মোট ৮জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে
জামিনা বেগমসহ ৬জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে
স্থানান্তর করলে পথি মধ্যে জামিনা মারা যান। আহতদের মধ্যে রয়েছেন,হরিশপুর
গ্রামের নয়ন হোসেন (৩২),একই গ্রামের তারেক রহমান (২৮),জাবেদ মিয়া
(৩২), আল আমিন (৩০),আব্দুল লতিফ (২৮),পলাশ হোসেন (৩০) ও স্বজল হোসেন
(৩০)। এর মধ্যে পলাশ ও সজল হোসেন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। এছাড়া অন্য ৫জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে
স্থানান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায়
থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট জামিনার মরদেহ হস্তান্তর করা হয়েছে।




