কক্সবাজারে রিসোর্ট পুড়ে ছাই, ৫ পর্যটকের মৃত্যু, বহু হতাহতের শঙ্কা

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ‘ঈশাআতুদ্দীন’ টিম

আজ ২৪ অক্টোবর শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা

গাজীপুরের কাশিমপুরে কার্টুন কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে একটি কার্টুন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে