যশোরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

যশোর সদরের চান্দুটিয়ার করিমন চুরির সন্দেহে স্থানীয়রা মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মনিরুজ্জামান নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এছাড়া বিল্লাল নামে আরও একজন নিখোঁজ রয়েছেন বলে এলাকাবাসি জানান।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টার দিকে চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালানোর অভিযোগে তিনজনকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল পানিতে পড়ে যান।

পরে মিজানুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে বলে জানা গেছে । তবে বিল্লালের এখনো সন্ধান মেলেনি।

খবর পেয়ে যশোর সদরের সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম ঘটনা গিয়ে সাংবাদিকদের জানান, আমরা গিয়ে মরদেহ পাই। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন