
ঐতিহ্যের আলমডাঙ্গা রেলস্টেশনে উন্নয়নের নতুন সম্ভাবনা, শুরু হয়েছে প্ল্যাটফর্মের মাপজোক
ঐতিহ্যের সাক্ষী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এবার আধুনিকায়নের নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের যাত্রী দুর্ভোগ কমাতে স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি, দৈর্ঘ্য সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের একটি বিশেষ টিম স্টেশনে এসে প্রাথমিক মাপজোক করেছে। মঙ্গলবার দুপুরে পাকশী রেলওয়ের কর্মকর্তাদের একটি দল আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে প্ল্যাটফর্ম,




