৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আজ শনিবার (২৮ মার্চ ২০২৬ খ্রি.) বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা-এ অনুষ্ঠিত হয়েছে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। এক বছরব্যাপী কঠোর ও নিবিড় প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এই আনুষ্ঠানিক কুচকাওয়াজের মধ্য দিয়ে মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ,

Read More »

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাট ও রাজশাহীর চারঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোকের দিন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলা ও রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। নওগাঁর ধামইরহাট উপজেলায় বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

Read More »

শিক্ষাঙ্গনে টাকার খেলা? সরদহ সরকারি মহাবিদ্যালয়ে ফরমপূরণে কেলেঙ্কারি

রাজশাহীর সরদহ সরকারি মহাবিদ্যালয়ে অনার্স চতুর্থ (ফাইনাল) বর্ষের ফরম পূরণকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একই ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন পরিমাণ টাকা নেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। কলেজ সূত্রে জানা গেছে, এ বছর অনার্স চতুর্থ বর্ষে মোট ১২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে ৯৫

Read More »

পুঠিয়ায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের লক্ষ্যে

Read More »

মো: আমির হামজা – রাশাহীর চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। চারঘাট চারঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে

Read More »