
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান
রাজশাহীর চারঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও








