বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬: নীলফামারীতে অনুষ্ঠিত হলো প্যারেড পরীক্ষা

নীলফামারীতে জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় নীলফামারী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষার আয়োজন করে নীলফামারী জেলা পুলিশ। কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ

Read More »

নীলফামারীতে মাস্টার ও কিট প্যারেড: পুলিশ সদস্যদের দিলেন নানা দিকনির্দেশনা

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) সকাল ৮টায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী কর্মকর্তা

Read More »

ধর্ষণ মামলায় আত্মগোপনে থাকা আসামি লালমনিরহাটে গ্রেপ্তার

নীলফামারীতে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মোস্তাকিম বিল্লাহকে (২২) লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গ্রেপ্তার মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩, সিপিসি-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

Read More »

নীলফামারীতে পুলিশ মেধাবৃত্তির নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নীলফামারীতে পুলিশ মেধাবৃত্তির নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নীলফামারীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ সালের নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

Read More »

পদোন্নতি পেলেন সাইফুল, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

নীলফামারীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া এক পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান। শনিবার (৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান। এ সময় পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান

Read More »

দক্ষ জনশক্তি গড়তে নীলফামারীতে নিরাপদ অভিবাসন সেমিনার

‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নীলাচল সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য

Read More »

চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়, সৈয়দপুরে গ্রেপ্তার ২

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা মো. সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Read More »

মৌজা-প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং নিয়ে নীলফামারীতে কর্মশালা

নীলফামারীতে ‘মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল

Read More »

শিশু শ্রম ও বাল্যবিবাহ রোধে নীলফামারীতে বাইসাইকেল র‌্যালি

শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় আনতে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডি) এ কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়। বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে

Read More »

নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে

নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন। কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কিট

Read More »