
অচলাবস্থা কাটার প্রত্যাশা, হিলিতে আজ ভারতীয় সহকারী হাই কমিশনারের বৈঠক
দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলমান আমদানি-রপ্তানি সংকট নিরসনে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এক দিনের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। এদিন স্থলবন্দর পরিদর্শনে আসছেন ভারতের রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনার মনোজ কুমার। একই সঙ্গে ভারতের অভ্যন্তরে আন্দোলনরত সিএন্ডএফ এজেন্ট ও রপ্তানিকারকদের সঙ্গে দেশটির প্রশাসন ও রাজনৈতিক নেতাদের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে সীমান্ত বাণিজ্যের অচলাবস্থা কাটিয়ে








